শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অসুস্থ্য মায়ের চিকিৎসার খরচ যোগাতে চুরি করতে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজার এলাকার সরকারি আবাসনের কিশোর মমিনুল ইসলামের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক।

 

গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক।

 

আজ বৃহস্পতিবার ১১ জুন বিকালে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজার এলাকার সরকারি আবাসনে মমিনুল ইসলামের অসুস্থ্য মায়ের হাতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী তুলে দিয়ে মমিনুল ইসলামের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পৈশাচিক নির্যাতনের তীব্র নিন্দা জানান।

 

উল্লেখ্য যে, অসুস্থ্য মায়ের চিকিৎসার খরচ যোগাতে গত মঙ্গলবার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় ২লিটার সয়াবিন তেল চুরি করতে গিয়ে প্রভাবশালী ব্যবসায়ী আশরাফ আলী লালসহ কয়েকজনের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন কিশোর মমিনুল ইসলাম। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানা পুলিশ ৪জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone