শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন কচুরিপানা ফুল ফুটেছে কৃষকেরা পাট ক্ষেত পরিচর্যায় ব্যস্ত এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া’র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক মিলাদ মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষবরণ অনুষ্ঠান র‌্যাবের অভিযানে মাদকসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে মাদকসহ মসলা জব্দ
পাঠদানের শ্রেণিকক্ষ নির্মাণ

পাঠদানের শ্রেণিকক্ষ নির্মাণ

আলোর মনি রিপোর্ট: বুধবার (২৩ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ডিস্ট্রিক্ট গ্রান্ড রোটারী ক্লাব অব লালমনিরহাটের অর্থায়নে পাঠদানের শ্রেণিকক্ষ নির্মাণ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য জগন্নাথ চন্দ্র রায়। বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব লালমনিরহাটের রোটাঃ শেখ মঞ্জুর আলম, পাস্ট প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঞা, ইলেক্ট প্রেসিডেন্ট এন্তাজুর রহমান, ডেপুটি গর্ভণর ফেরদৌসী বেগম বিউটি, প্রেসিডেন্ট হারুন অর রশীদ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেজুতী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শাহজাহান সাজু, পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুনা লায়লাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone