শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
আষাঢ়ী বেগুনের ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

আষাঢ়ী বেগুনের ভালো দাম পাওয়ায় খুশি চাষীরা

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলায় এবার ব্যাপকভাবে চাষ হয়েছে আষাঢ়ী বেগুনের। ভাল ফলন ও ন্যায‌্যমূল‌্য পাওয়ায় লোকসান কা‌টি‌য়ে ঘু‌রে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন চাষিরা। সবুজ বিস্তৃত মা‌ঠজুড়ে আষাঢ়ী বেগুন আর বেগুন। সকাল থেকেই গাছ থেকে তুলতে ব্যস্ত হয়ে পড়েন কৃষকেরা। এবার লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার অধিকাংশ জমিতে চাষ হয়েছে আষাঢ়ী বেগুনের। প্রতি বিঘা জ‌মি‌তে থে‌কে অন্তত ২শত থেকে ৩শত মণ বেগুন পাচ্ছেন কৃষক। আর মণপ্রতি বিক্রি হচ্ছে ৭শত থেকে ৮শত টাকায়। প্রতি কেজি ২০টাকা থেকে ২৪টাকা বাজারে বাজারে বিক্রয় হচ্ছে।

 

আষাঢ়ী বেগুন চাষীরা বলেন, অষাঢ়ী বেগুনের ভালো ফলন হয়েছে। তবে, দামটা আরেকটু ভালো হলে কৃষকরা লাভবান হতে পারবে।

 

উন্নত জা‌তের বীজ ও আধু‌নিক পদ্ধ‌তি‌তে সব‌জি চাষে সহযো‌গিতা দিচ্ছেন কৃ‌ষি সম্প্রসারণ অধিদপ্তর।

 

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান সেলিম বলেন, আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেছি। এবার ফলনও ভালো হয়েছে এবং বাজারে দামও ভালো।

 

চল‌তি মৌসু‌মে অনেক জ‌মি‌তে আষাঢ়ী বেগুন চাষ হ‌য়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone