শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
জাতীয় ছাত্র সমাজের একাংশের নেতৃবৃন্দের পদত্যাগ

জাতীয় ছাত্র সমাজের একাংশের নেতৃবৃন্দের পদত্যাগ

আলোর মনি রিপোর্ট: অযোগ্য নেতৃত্ব এবং কর্মীদের অবমূল্যায়নসহ নানা অনিয়মের অভিযোগ এনে জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট পৌর শাখার একাংশের নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।

 

বৃহস্পতিবার (৩ জুন) সন্ধ্যায় জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা সংবাদ সম্মেলন করে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেন।

 

জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বী (জিসান), যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামসহ ছাত্র সমাজ বিভিন্ন ওয়ার্ডের ২৫জন নেতৃবৃন্দ পদত্যাগ করেছেন।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব শরিফুল ইসলাম বলেন,  দীর্ঘ ১২বছর পর জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট জেলা শাখার কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠনের পর জেলা জাতীয় পার্টি একটি শক্তিশালী দলে পরিণত হয়েছে। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি উড়ে এসে জুড়ে বসে পূর্বের কমিটি ভেঙ্গে ব্যক্তিগত স্বার্থ হাছিলের জন্য পকেট কমিটি বাস্তবায়ন করছে। এ জন্য জেলা জাতীয় ছাত্র সমাজ ধ্বংশের দারপ্রান্তে। এ সময় পদত্যাগ করা জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ অযোগ্য নেতৃত্বের পরিবর্তনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone