শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত ৩কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারি গ্রেফতার মতবিনিময় সভায় মারামারি; বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ সাত দফা দাবি আদায়ে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত লালমনিরহাট ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ১লক্ষ ২৬হাজার ২শত ৫০টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ শনিবার ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হবে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
দীর্ঘ দেড়মাস পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস

দীর্ঘ দেড়মাস পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস

আলোর মনি রিপোর্ট: করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় দেড়মাস বন্ধ থাকার পর লালমনিরহাটে সোমবার (২৪ মে) সকাল থেকে চালু হয়েছে লালমনি ও করতোয়া এক্সপ্রেস ট্রেনসহ বিভিন্ন রুটের বেশ কয়েকটি ট্রেন।

 

সোমবার (২৪ মে) সকাল ১০টা ২০মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে লালমনি এক্সপ্রেস ও দুপুর ৩টায় বুড়িমারী স্থলবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে করতোয়া এক্সপ্রেস। স্বাস্থ্যবিধি মেনে সরকার ট্রেনগুলো চলাচলের ঘোষণা দেয়ার পর লালমনিরহাট রেলওয়ে স্টেশন ও বগি ধোঁয়া-মোছা, টিকিট বিক্রি ও ট্রেন ট্রায়াল সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা।

 

এর আগে রোববার (২৩ মে) লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, সোমবার (২৪ মে) সকাল ১০টা ২০মিনিটে লালমননিরহাট রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে লালমনি এক্সপ্রেস।

 

এ সময় লালমনিরহরট রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, টিকিট কাউন্টার, স্টেশন মাস্টার, স্টেশন ম্যানেজারের রুমে তালা ঝুলছে। তবে প্লাটফর্মে লালমনি এক্সপ্রেস ট্রেনটিসহ আরও কয়েকটি ট্রেনকে ট্রায়াল দিতে দেখা গেছে।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রোধে দেশে অঘোষিত লকডাউনে গণপরিবহন বন্ধ করে সরকার। এতে ১২ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় রুটের ১৪জোড়া ট্রেন চলাচল বন্ধ করে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

অবশেষে দীর্ঘ প্রায় দেড়মাস পরে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে প্রথম পর্যায়ে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় সরকার। সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার (২৪ মে) নির্ধারিত সময়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করছে লালমনি এক্সপ্রেস।

 

যাত্রীদের সুরক্ষার জন্য অনলাইনের মাধ্যমে রোববার (২৩ মে) রাত থেকেই টিকিট বিক্রি শুরু হয়। সেখানেও স্বাস্থ্যবিধি নির্ধারণ করা হয়েছে। পুরো ট্রেনটিতে অর্ধেক যাত্রী নিয়ে যাত্রা শুরু করবে।

 

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ডিআরএম শাহ সুফী নুর মোহাম্মদ জানান, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে এর মধ্যে লালমনি এক্সপ্রেসের টিকিট অনলাইনে বিক্রি এবং ট্রেন ট্রায়াল সম্পন্ন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone