শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
লালমনিরহাটে পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় মিলেছে

লালমনিরহাটে পাট ক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের পরিচয় মিলেছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বুদার বাঁশের তল এলাকায় একটি পাট ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। তাৎক্ষণিক পরিচয় না মিললেও পরে শনিবার (২২ মে) সন্ধ্যায় পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় লালমনিরহাট থানা পুলিশ।

 

নিহত ওই ব্যক্তির নাম জয়নাল আবেদীন (৩৫) সে রংপুর জেলার মিঠাপুকুর থানার আস্করপুর গ্রামের মোঃ মোন্নাফ হোসেনের ছেলে। বিষয়টি লালমনিরহাট সদর থানা পুলিশ নিশ্চিত করেছে।

 

উল্লেখ্য যে, শনিবার (২২ মে) সকালে গরুর খাবারের জন্য ঘাস কাটতে গিয়ে কয়েকজন মহিলা পাট ক্ষেতে ওই লাশ দেখতে পেয়ে চিল্লা-চিল্লি করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা লালমনিরহাট সদর থানা পুলিশকে খবর দিলে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

 

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান, মরদেহ নিতে তার পরিবার এসেছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone