শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: দৈনিক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ মে) দুপুর ২টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে লালমনিরহাটে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ডেইলী ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিনিধি আবু হাসনাত রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আবদুর রব সুজন, সময় টিভির প্রতিনিধি মোফাখখারুল ইসলাম মজনু, চ্যানেল আইয়ের প্রতিনিধি মিজানুর রহমান মিজু, একাত্তর টিভির প্রতিনিধি উত্তম কুমার রায়, মাইটিভির প্রতিনিধি মাহফুজ সাজু, এসএ টিভির প্রতিনিধি আশিকুর রহমান ডিফেন্স, ডিবিসি নিউজের প্রতিনিধি মাজেদ মাসুদ, সাপ্তাহিক আলোর মনির নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে নিঃশর্তভাবে মামলা প্রত্যাহার করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনের আওতায় নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone