শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দুই ভাইয়ের বিরোধে কৃষক লীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ

দুই ভাইয়ের বিরোধে কৃষক লীগ নেতাকে ফাঁসানোর অভিযোগ

মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় দোকান ভাংচুর ও ছিনতাইয়ে ঘটনায় উপজেলা কৃষক লীগের সম্পাদক রুমন হোসেন জড়িত নয় বলে তিনি দাবী করেছেন।

 

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমি নিয়ে আমার ভগ্নিপতি ও তার বড় ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার ওই জমিতে সীমানা প্রচীর তৈরী নিয়ে দুই ভাই ও দোকান ভারাটিয়াদের মধ্যে সংর্ঘষ ও ভাংচুরের ঘটনা ঘটে। ছোট ভাই আরিফুল ইসলাম আমার ভগ্নিপতি হওয়ায় তার বড় ভাই আব্দুল লতিফুল ব্যক্তিগত আক্রশে ওই ঘটনায় আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ ও সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করেছেন।

 

কৃষক লীগ নেতা রুমন হোসেন আরও বলেন, তাদের দুই ভাইয়ের জমি নিয়ে বিরোধের ঘটনায় আমি কোনো ভাই জড়িত নয়। আমাকে ও আমার পরিবারকে রাজনৈতিক ও ব্যবসায়ীক ভাবে হয়রানী করতে আমার ভগ্নিপতির বড় ভাই আব্দুল লতিফুল নানা ষড়যন্ত্র শুরু করছেন। আমাকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ করছি।

 

স্থানীয় একটি দৈনিক পত্রিকার অফিসে উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বরকত আলী, উপজেলা কৃষক লীগের সহসভাপতি সুবোল সরকার রায়ও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone