শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
নিশুতি রাতের কাব্য

নিশুতি রাতের কাব্য

কমল কান্তি বর্মন

 

আজ তুমিহীনা দুটি চোখে ভাঙা গড়ার স্বপ্ন,

স্মৃতির অতল গভীরে শুধু তোমারই আনাগোনা।

রাত জাগা ডাহুক পাখি আর ঝোঁপঝাড়ে ঝিঁঝিঁ পোকাড়া অনবরত শুনায় বিরহী কন্ঠে একাকিত্বের গান।

ঘুমহীন দুটি চোখ যেন আজ যন্ত্রণার ময়দানে যুদ্ধাহত এক সৈনিক,

বেদনা নীল সীমান্তের অতন্দ্র প্রহরী,

শুধু তোমার জন্য।

এখন আর নেই এ চোখে ভালোবাসার রাজপ্রাসাদ গড়ার,

সেই স্বপ্ন

সেই প্রতিজ্ঞা

সেই শপথ

সেই দৃঢ় বিশ্বাস,

সবই তলিয়ে গেছে সময়ের মিথ্যা নামক চোরাবালিতে।

দুটি মনের উর্বর জমিনে ভালোবাসার চাষাবাদে যে বীজ অঙ্কুরিত হয়েছিল,

তা বৃক্ষে রুপ নেওয়ার আগেই সমূলে উপড়ে নিঃশ্চিহ্ন হয়েছে,

হঠাৎ তেরে আসা কালবৈশাখী ঝড়ে।

সে জমিনে এখন নেই কোন বর্ষা,

নেই কোন শরৎ

নেই কোন হেমন্ত

নেই কোন শীত

নেই কোন পত্র পল্লবে ফুলে ফুলে ভরা বসন্ত।

আছে শুধুই গ্রীষ্মের খড়তাপে পোড়া অনাবাদী নিফসলি ধু ধু খালি মাঠ।

এ মনে এখন তোমাকে হারানোর তীব্র দহন,

এ চোখে তোমাকে না পাওয়ার হাহাকার।

এ বুকের গহীনে বেদনার প্রতিটি দংশন,

এক একটি বোবা ভাষা কবিতা হয়ে লিখে,

নিশুতি রাতের কাব্য।

 

২০/০৫/২০২০

কোদালখাতা, লালমনিরহাট।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone