শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় এ্যাপকরিস সিরাপ জব্দ আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান
ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া! অতিরিক্ত পুলিশ মোতায়েন!

ছাত্রলীগের দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া! অতিরিক্ত পুলিশ মোতায়েন!

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

 

শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় জেলা শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের বোনের বাসায় ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাহেব পাড়া এলাকার বাসায় এই

হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতেই জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের ছোট বোন ফাতেমা বেগম জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করসহ আরও ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার রাতে পৌর ছাত্রলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার করা না হলে আগামী সোমবার (১২ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রলীগ।

এরপরই ছাত্রলীগের আরও একটি অংশ ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করকে গ্রেফতারের

দাবিতে শনিবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় পাড় হতেই স্বর্ণকারপট্টি এলাকায় পৌছলে ছাত্রলীগের আরেকটি গ্রুপ হামলা চালায়। এর পরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দেশীয় অস্ত্র নিয়ে মহরা দিতে থাকে ছাত্রলীগের দুই গ্রুপ। আতংক শুরু হয় শহর জুড়ে। পরিস্থিতি মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান-গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone