শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস পদ্ধতিতে বিতরণ কার্যক্রম উদ্বোধন ও যুব সমাবেশ অনুষ্ঠিত ফেনসিডিল মামলায় ২জনের ১০বছরের সশ্রম কারাদণ্ড র‍্যাবের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল এবং এস্কাফ উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ২জন আটক সাংবাদিকের ওপর হামলা; হত্যার হুমকি ‎এ এম রথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১১ শিক্ষক আর ২০০ শিক্ষার্থীর বিদ্যালয়ে এসএসসি পাসের হার ‘শূন্য’ বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং হিরোইন জব্দ এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকঃ) পরীক্ষার ফলাফল প্রকাশিত শতভাগ পাশকৃত প্রতিষ্ঠান নেই, একজনও পাশ করেনি ২টি মাদ্রাসায়
লালমনিরহাটে গাছে গাছে ধরেছে জাম্বুরা

লালমনিরহাটে গাছে গাছে ধরেছে জাম্বুরা

আলোর মনি রিপোর্ট: জাম্বুরা এক প্রকার টক-মিষ্টি জাতীয় ফল। এর ইংরেজি নাম Pomelo (pummelo বা pommelo) এবং বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis। মৌসুমী ফলের মধ্যে এখন সময় জাম্বুরার। এর ওজন ১ থেকে ২কেজি হয়ে থাকে। এর আদিভূমি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া। এটি একটি ভিটামিন সমৃদ্ধ ফল। এর পুষ্টিমান অনেক উন্নত।

 

লালমনিরহাটের প্রায় প্রতিটি বাড়ির গাছে গাছে ধরেছে জাম্বুরা। লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়নের গ্রামের চাষিরা জাম্বুরার চাষ করে বেশ লাভবান হচ্ছেন। এ বছর লালমনিরহাটে জাম্বুরার বেশ ভালো ফলন হয়েছে।

 

ফুলগাছ গ্রামের সাহেব আলী বলেন, এখানে জাম্বুরার চাষ বেশ লাভজনক। তাই এখানকার কৃষকদের মধ্যে এ ব্যাপারে দিন দিন আগ্রহ বাড়ছে। আমার একটা গাছে অসংখ্য জাম্বুরা ধরেছে।

 

একই গ্রামের হযরত আলী বলেন, জাম্বুরা চাষের জন্য তেমন কোন খরচও হয় না। জনপ্রিয় ফল জাম্বুরার চাহিদা রয়েছে বেশ।

 

এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তা পেলে এখানে পরিকল্পিতভাবে জাম্বুরার চাষ করা সম্ভব বলে মনে করছেন জাম্বুরা চাষীরা।

 

জানা গেছে, জাম্বুরা গাছের ফল পাওয়া যায় ২০ থেকে ৩০বছর পর্যন্ত। পরিপূর্ণ একটি গাছে বছরে ২শ থেকে ৩শ জাম্বুরা ধরে। মার্চ/এপ্রিল মাসে ফুল থেকে ফল এবং অক্টোবর/নভেম্বর মাসে জাম্বুরা পাকতে থাকে।

 

১০০ গ্রাম খাদ্যযোগ্য জাম্বুরাতে রয়েছে- খাদ্যশক্তি ৩৮কিলোক্যালরি, প্রোটিন ০.৫গ্রাম, স্নেহ ০.৩গ্রাম, শর্করা ৮.৫গ্রাম, খাদ্যআঁশ ১গ্রাম, থায়ামিন ০.০৩৪মিলিগ্রাম, খনিজলবণ ০.২০গ্রাম, রিবোফ্লেভিন ০.০২৭মিলিগ্রাম, নিয়াসিন ০.২২মিলিগ্রাম। এছাড়াও ভিটামিন বি-২ ০.০৪মিলিগ্রাম, ভিটামিন বি-৬ ০.০৩৬মিলিগ্রাম, ভিটামিন-সি ১০৫মিলিগ্রাম, ক্যারোটিন ১২০মাইক্রগ্রাম, আয়রন ০.২মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৭মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৬মিলিগ্রাম, ম্যাংগানিজ ০.০১৭মিলিগ্রাম, ফসফরাস ১৭মিলিগ্রাম, পাটাশিয়াম ২১৬মিলিগ্রাম, সোডিয়াম ১মিলিগ্রাম রয়েছে।

 

জাম্বুরা সবার পরিচিত অত্যন্ত পুষ্টিসম্পন্ন মৌসুমী ফল। এটি উচ্চ পরিমাণে ভিটামিন-সি, ভিটামিন-বি উপাদানের পাশাপাশি বিটা ক্যারোটিন, ফলিত এসিডের উৎস। এ উপাদানগুলো গর্ভবতী মায়েদের জন্য উপকারি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone