শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আম গাছে ঝুলছে চাষিদের স্বপ্ন ‎আগামী ৩ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান উৎসব ইসলাম ফার্নিচারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল
লালমনিরহাটে জামায়াত ও হেফাজত ৯জন নেতাকর্মী আটক

লালমনিরহাটে জামায়াত ও হেফাজত ৯জন নেতাকর্মী আটক

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় গোপন বৈঠকের সময় জামায়াত ও হেফাজতের ৯জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম মুন্সির বাজার এলাকার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদও উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, ওই এলাকার জামায়াতকর্মী আবু বক্করের বাড়িতে গোপন বৈঠক করছেন জামায়াত ও হেফাজতের নেতাকর্মীরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়।

 

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালিয়ে যায়। তবে তুষভান্ডার ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হকসহ ৯জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

 

অন্যান্য আটকরা হলেন- জামায়াত নেতা শাহীন ইসলাম (৪০), আবু বক্কর (৬২), নজরুল ইসলাম (৫০) ও হেফাজত নেতা ফুয়াদ হোসেন (৩৮), সাবু মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৩৫), ফরিদুল ইসলাম (২৮), আবু সাঈদ (২৩)।

 

তারা সকলেই ওই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে। কি ব্যাপারে গোপন বৈঠক চলছিল এবং সেখানে আরও কারা উপস্থিত ছিলেন, সে বিষয়ে জানতে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone