শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ফুয়েল কার্ডের তেল নিতে গিয়ে ইউএনও’র হাতে মার খেলেন মোটর সাইকেলবাহী যুবক মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি

মুখ ফিরিয়ে নিলে

জাকি ফারুকী:

সকাল নেই সন্ধ্যা নেই

রাত নেই দুপুর নেই,

প্রতীক্ষার সময় বলে কিছু থাকেনা

খেয়া ঘাটের নৌকার মতো

যাত্রী পেলেই, দড়ি খুলে,

নড়ে ওঠে জলের বুকের পরে

লগি বৈঠার কাজ শুরু করে।

 

নদীর জল কতোটা গভীর হলে

নড়ে ওঠে খেয়া,

আমার গভীর অতলান্ত নদীর দেখা পেতেও,

তোমার একজনমের অপেক্ষা করবার কথা ছিলো, সে হয়নি,

মন চলে গেছে, ছেড়ে গেছে ঘাট,

খেয়া নৌকায়, যাত্রী উঠেছে তাই।

 

কখনো অপেক্ষার দ্বিপ্রহরের সরু সবুজ আলোর কণা, সবুজ গাছের পাতায়,

জনান্তিকে কোন অসহায় প্রেমিকের হাত ধরে, তুলেনি

খেয়ায়,

সব জলের মাঝে, কি যে অদ্ভূত ছায়া খেলা করে।

জীবন বিষন্ন আজ প্রত্যাখ্যান এর নীল কন্ঠ বিষে।

তোমার বনভূমি জেগে উঠবে নুতন পাতার অনিরুদ্ধ শ্লোগানে,

পাখির অনন্তসুর সবখানে,

খুজে ফিরি বসন্ত বিলাস,

তুমি নেই,

তুমি নেই, কেঁদে ফিরে অনন্ত আকাশ।

 

৩১/৩/২০২১

টিনটনফলস্, নিউজার্সি

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone