শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাইল্ড সারভাইভাল প্রোগ্রাম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে হামলায় ৫ পুলিশ আহত, আটক ২ প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে শরীরে আগুন দিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা অনলাইন জুয়ার অভিযোগে ৭জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৩৫হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং হ্যাপি গোল্ড মদ জব্দ শহীদ আবুল কাশেম-এঁর ৫৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে ২০কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৬৫হাজার ২৪টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল এবং ইয়াবা ট্যাবলেট জব্দ সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু

মুখ ফিরিয়ে নিলে

জাকি ফারুকী:

সকাল নেই সন্ধ্যা নেই

রাত নেই দুপুর নেই,

প্রতীক্ষার সময় বলে কিছু থাকেনা

খেয়া ঘাটের নৌকার মতো

যাত্রী পেলেই, দড়ি খুলে,

নড়ে ওঠে জলের বুকের পরে

লগি বৈঠার কাজ শুরু করে।

 

নদীর জল কতোটা গভীর হলে

নড়ে ওঠে খেয়া,

আমার গভীর অতলান্ত নদীর দেখা পেতেও,

তোমার একজনমের অপেক্ষা করবার কথা ছিলো, সে হয়নি,

মন চলে গেছে, ছেড়ে গেছে ঘাট,

খেয়া নৌকায়, যাত্রী উঠেছে তাই।

 

কখনো অপেক্ষার দ্বিপ্রহরের সরু সবুজ আলোর কণা, সবুজ গাছের পাতায়,

জনান্তিকে কোন অসহায় প্রেমিকের হাত ধরে, তুলেনি

খেয়ায়,

সব জলের মাঝে, কি যে অদ্ভূত ছায়া খেলা করে।

জীবন বিষন্ন আজ প্রত্যাখ্যান এর নীল কন্ঠ বিষে।

তোমার বনভূমি জেগে উঠবে নুতন পাতার অনিরুদ্ধ শ্লোগানে,

পাখির অনন্তসুর সবখানে,

খুজে ফিরি বসন্ত বিলাস,

তুমি নেই,

তুমি নেই, কেঁদে ফিরে অনন্ত আকাশ।

 

৩১/৩/২০২১

টিনটনফলস্, নিউজার্সি

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone