শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী

Exif_JPEG_420

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: বুধবার (২৪ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ীহাটস্থ অগ্রণী ব্যাংক লিমিটেড বড়বাড়ীহাট অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার আয়োজনে “বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনা আলোকিত করুক প্রতিটি দুয়ার” শ্লোগান নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বড়বাড়ীহাট বণিক সমিতির সভাপতি গোলাম রব্বানী। প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখার সিনিয়র অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহম্মদ, দুয়ার সার্ভিসেস্ লিমিটেডের বিডিইএক্স নূর-ই-আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন বড়বাড়ীহাট অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার এজেন্ট সাহেবর হোসেন সুমন প্রমুখ। এ সময় দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ বড়বাড়ীহাট অগ্রণী এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা-কর্মচারী, মসজিদ, মাদ্রাসা, এতিমখানার প্রতিনিধিবৃন্দ উপস্থিত।

উল্লেখ্য যে, বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় ২শত ৫০টি ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone