শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে প্রধান বন্ধু মাইক

লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচনে প্রধান বন্ধু মাইক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: “চাহিদা বাড়লে কদর বাড়ে, চাহিদা কমলে কদর কমে” এটি কোন অর্থনীতির সূত্র নয়, মাইকের চাহিদার সূত্র। লালমনিরহাট পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ কে ঘিরে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলর পদ প্রার্থী সবাইকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। নির্ধারিত সময়ে শুরু হয়েছে প্রচার-প্রচারণার কাজ। তাই বেড়েছে মাইকের কদর। এখন প্রচার-প্রচারণায় মাইকই প্রধান বন্ধু।

 

নির্বাচনে প্রচার-প্রচারণায় বরাদ্দকৃত প্রতীক ও উন্নয়নের ফুলঝুরি ছড়াতে প্রধান হাতিয়ার মাইক। লালমনিরহাট পৌরসভার ‘মা বোনদের বলে যাই-…মার্কায় ভোট চাই’, ‘অমুক ভাইয়ের তুলনা-কারো সাথে চলে না’, ‘অমুক ভাইয়ের সালাম নিন-…প্রতীকে ভোট দিন’ স্লোগানে মুখরিত হচ্ছে। মাইক দিয়েই প্রার্থিতার উত্তাপ ছড়াচ্ছেন সব প্রার্থীরা।

 

মাইক ব্যবসায়ীরা জানান, পৌর নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন তারা।

 

মাইক ব্যবসায়ীরা আরও জানান, প্রতীক বরাদ্দ হয়েছে। এখন প্রার্থীরা নির্বাচনী প্রচার শুরু করেছেন।

 

লালমনিরহাটের মুরাদ মাইক, দ্বীন মাইক, প্রীতম মাইক, এস বি মাইক, নজর আলী মাইক সার্ভিস, ববিতা মাইক, হানিফ মাইকসহ সব মাইক ব্যবসায়ীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে।

 

লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মঞ্জুরুল হাসান বলেন, প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এখন প্রকাশ্যে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone