শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় গাঁজাসহ মাদকদ্রব্য এবং বিভিন্ন সামগ্রী জব্দ ‎লালমনিরহাটে ভূট্টার বাম্পার ফলন ১৫ বিজিবি’র অভিযানে মোটর সাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য হলেন রেনায়েল আলম ‎অবসরপ্রাপ্ত চাকুরিজীবী ওবায়দুল ইসলাম-এঁর ইন্তেকাল এক্সপান্ডেড লাইভলিহুডস ফর ২০০০ পুওর হাউজহোন্ডাস এন্ড ইনক্রিজড রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন লালমনিরহাট ডিস্ট্রিক্ট প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুবক সুমনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন; খুনিদের ফাঁসির দাবি র‌্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ : একই পরিবারের ৪জন আহত

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ : একই পরিবারের ৪জন আহত

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের ৪জন আহত হয়েছেন।

 

রোববার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিচার চেয়ে ফিরোজ আহমেদ নামে এক কৃষক বাদি হয়ে  আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আহতরা হলেন, আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের আব্দুল জলিল (৬০) ও তার স্ত্রী ফেরদৌসী বেগম (৫২), পুত্র ফেরদৌস আহমেদ (২৯), কন্যা জেসমিন নাহার (৩২)।

 

জানা গেছে, আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের কৃষক আব্দুল জলিলের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশী মৃত ছলিমুদ্দিনের পুত্র হাবিবুর রহমানের। ইতিপূর্বে উক্ত জমি হাবিবুরগংরা জবর দখলের চেষ্টা করলে উভয়ের মাঝে  সংঘর্ষের সৃষ্ঠি হয়। যা নিয়ে কৃষক আব্দুল জলিল বাদি হয়ে লালমনিরহাট আদালতে একটি মামলা (নং ১৫; তারিখ ২৩/০৭/১৯) দায়ের করেন। যা আদালতে বিচারাধিন রয়েছে। সেই জমি রোববার (২৪ জানুয়ারি) দুপুরে দলবল নিয়ে পুনরায় জবর দখলে চেষ্টা করেন হাবিবুর রহমানগংরা। এতে বাঁধা দেয়ায় হাবিবুর রহমান ও তার ভারাটে সন্ত্রাসীরা লাঠি সোটা দিয়ে প্রথমে কৃষক জলিলকে এলোপাতারী মারপিট করে। খবর পেয়ে তাকে বাঁচাতে জলিলের স্ত্রী ফেরদৌসী, পুত্র ফিরোজ আহমেদ ও কন্যা জেসমিন নাহার ঘটনাস্থলে গেলে তাদেরকে দেশি অস্ত্রে এলোপাতারী ভাবে মারপিট করে হাবিবুর রহমানগংরা।

 

খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে জমি জবর দখলকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিচার চেয়ে কৃষক ফিরোজ আহমেদ বাদি হয়ে হাবিবুর রহমানসহ ৬জনের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

আদিতমারী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone