শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীনতাহানীর অভিযোগে চাচা গ্রেফতার

লালমনিরহাটে প্রতিবন্ধী কিশোরীকে শ্লীনতাহানীর অভিযোগে চাচা গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় এক প্রতিবন্ধি কিশোরীকে (১৬) শ্লীনতাহানীর অভিযোগে মোক্তার আলী (৬০) নামে এক চাচাকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

 

গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বিন্নাগারী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীকে বাড়িতে রেখে গত বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে তার বিধবা মা বাহিরে গেলে মেয়েটি একা নিজ বাড়িতে অবস্থান করে। এ সুযোগে প্রতিবেশী চাচা মোক্তার আলী প্রতিবন্ধি ওই কিশোরীকে ডেকে পাশের সুপারী বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে শ্লীনতাহানী ঘটায়। এ সময় স্থানীয় এক মহিলা বিষয়টি দেখতে পেয়ে কিশোরীকে উদ্ধার করলে মোক্তার আলী পালিয়ে যায়। পরে কিশোরী ও উদ্ধার করা মহিলা বিষয়টি তার পরিবারসহ সমাজের গন্যমান্য ব্যক্তিদের জানালে পরদিন সকালে স্থানীয় ভাবে বৈঠক বসে। তবে বৈঠকে অভিযুক্ত চাচা মোক্তার আলী উপস্থিত না হলে মেয়েটির মা বাদি হয়ে সন্ধ্যায় আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্ত মোক্তার আলীকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।

 

মামলার বাদি ওই কিশোরীর মা সাংবাদিকদের জানান, লম্পট মোক্তার আলী দীর্ঘ দিন ধরে তার প্রতিবন্ধি কিশোরী মেয়েকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু তার পরিবারকে বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। বরংচ উল্টো তাদেরকে বিভিন্ন ধরনে হুমকী দিয়ে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় মেয়েকে ফুসলিয়ে বাগানে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। তিনি ন্যায় বিচার দাবি করেন।

 

আদিতমারী থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাদির অভিযোগে প্রতিবন্ধি কিশোরীর শ্লীনতাহানীর দায়ে মোক্তার আলীকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone