শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটের কাশ আঁটি বিক্রির ধুম পড়েছে

লালমনিরহাটের কাশ আঁটি বিক্রির ধুম পড়েছে

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: চরজুড়ে কিছু দিন আগে সবুজে ভরে যাবার পর চোখে দৃষ্টি আকর্ষণ করেছিলো সাদা কাশ ফুলের বন। সেই কাশ এবার সোনালী হয়ে চরের মানুষের অর্থনৈতিক চাহিদা যোগাচ্ছে। চরের কাশ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।

লালমনিরহাট জেলার সদর উপজেলার মোগলহাট ও কুলাঘাট ইউনিয়নের চরাঞ্চলের কাশ আঁটি কৃষকের মুখে হাসি এনেছে। চরে বর্তমানে কাশ আঁটি বিক্রির ধুম পড়েছে।

 

জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার ধরলা নদীতে জেগে ওঠা কয়েকটি চরে অন্যান্য বারের তুলনায় এবার অনেক বেশি জন্মেছে কাশ। যার কারনে চরে ছিলো দর্শনার্থীদের ভীর। দূর থেকে অনেকে কাশ বনে এসে পিকনিক করতো সেলফি তুলে বাজিমাত করে রেখেছিলো চর এলাকা।

 

কাশবন এখন মরতে শুরু করেছে। তাই চরের মানুষ কাশ কেটে বিক্রি করছেন। বিগত বছরের তুলনায় দামও তিন গুণ বেড়েছে কাশ আঁটির।

 

আরও জানা যায়, লালমনিরহাট সদরের ধরলা নদীর বুকে জেগে উঠা চর ফলিমারী, কুরুল, মাঝের চর, খারুয়ার চর, বুমকা, খাটামারী, চর কুলাঘাট, শিবেরকুটি, চর শিবেরকুটিতে এসব কাশ ব্যাপকভাবে হয়েছে।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চরের কাশ ক্রয় করতে রাজশাহী থেকে পাইকাররা এসে চরাঞ্চলের কৃষকদের কাছ থেকে কাশ কিনে নিয়ে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি গ্রামের বটতলা চাতালে মজুদ করেছে। তা পরবর্তীতে ট্রাকে লোড করে সড়ক পথে নিয়ে যান তারা।

 

রাজশাহী থেকে লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বাজারে পাইকারি দরে কাশ কিনতে এসেছেন করিম সোনা। তিনি বলেন, চরাঞ্চল থেকে কাশ কিনে ট্রাকে করে সড়ক পথে নিয়ে যাই আমরা। পান চাষিরা রাজশাহীর মোহপুর থানার শৈই পাড়া হাটে আমাদের কাছ থেকে কাশ কিনে পানের বরজে ব্যবহার করেন।

তিনি আরও বলেন, এক আঁটি কাশ ক্রয়সহ যাবতীয় খরচ মিলে ৩৪টাকার মতো ব্যয় হয়। যা রাজশাহীতে ৪৪ থেকে ৫০টাকায় বিক্রয় হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone