শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আলু চাষ নিয়ে ব্যস্ত কৃষকেরা ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৭হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজাসহ মোটর সাইকেল জব্দ পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় স্বাস্থ্যকর্মী নিহত অপহৃত কিশোরী উদ্ধারসহ প্রধান আসামি আব্দুল আলিমকে গ্রেফতার ট্রাক-নছিমন-মোটর সাইকেলের ত্রি-মুখী সংঘর্ষে ২জন নিহত ১৫ বিজিবি’র অভিযানে ৭৭হাজার ৪শত ৫০টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১জন আটক এবং গাঁজা জব্দ এএইউবি’র ক্যাম্পাসে ২দিনব্যাপী ১ম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না-প্রধানমন্ত্রী তারেক রহমান ৩৬ মাসের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য-প্রধানমন্ত্রী তারেক রহমান
লালমনিরহাটে একটি বাঁশের সাঁকো কয়েক হাজার মানুষের ভরসা

লালমনিরহাটে একটি বাঁশের সাঁকো কয়েক হাজার মানুষের ভরসা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলায় মহান স্বাধীনতার ৪৯বছর কেটে গেলেও কেউ কথা রাখেনি! সতী নদীর উপর একটি পাকা সেতুর অভাবে ২ পাড়ের কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। একটি বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ছে সাধারণ মানুষ।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ছেকনাপাড়া সতী নদীর উপর কয়েক হাজার মানুষ অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে লালমনিরহাট জেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকে। সরকারি প্রাথমিক বিদ্যালয় সরাসরি সতী নদীর পশ্চিম প্রান্তে অবস্থিত। এ এলাকা কৃষি নির্ভর এলাকা হিসেবে পরিচিত। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, শাক সবজিসহ নানা ধরনের ফসল উৎপাদন হয়। এ এলাকা শস্য ভান্ডার খ্যাত। পাকা ব্রীজ না থাকায় এ এলাকায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে সর্বদা। বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হচ্ছে মানুষরা। নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা সেতুটি নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত কেউ প্রতিশ্রুতি রক্ষা করেননি। ভোগান্তী লাঘবের জন্য এই ছেকনাপাড়ায় একটি সেতুর দাবি এলাকাবাসীর।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone