শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ঈদের ছুটিতে লালমনিরহাটের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান সমূহ ঘুরতে আসুন ‎লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা-এঁর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎হাতীবান্ধায় ২ সদস্যের ভিজিএফের বাছাই কমিটি; একজন বিএনপি নেতা, অন্যজন নেতার স্ত্রী ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তে নেশার চালান মজুদ ‎লালমনিরহাট ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী ও ইস্কাফ সিরাপ জব্দ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ জমে উঠেছে পবিত্র ঈদ উল ফিতরের বাজার মুছলিহীন লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ‎বিএসটিআই’র মোবাইল কোর্টে একটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলায় র‌্যাব-১৩ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার
লালমনিরহাটে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কাগজে বাস্তব কার্যক্রম ভিন্ন

লালমনিরহাটে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কাগজে বাস্তব কার্যক্রম ভিন্ন

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পরিবার পরিকল্পনা বিভাগের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অফিসিয়ালীভাবে কাগজে থাকলেও বাস্তবে এর কোন সঠিক কার্যক্রম নেই। এখানকার পরিবার কল্যাণ সহকারীদের গাফিলাতির কারণে দম্পতিরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে আশানুরুপ হারে কমছে না লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার জনসংখ্যা।

 

জানা যায়, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পাশাপাশি উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্থায়ী মহিলা বন্ধ্যাকরণ পদ্ধতি রয়েছে। এসব পদ্ধতি ব্যবহারের জন্য পরিবার কল্যাণ পরিদর্শিকার গাফিলাতির মধ্য দিয়ে চলছে এ কার্যক্রম। এছাড়াও অস্থায়ী কনডম, সুখী বড়ি ও ইনজেকশন পদ্ধতি ব্যবহারের জন্য বিভিন্ন ইউনিটে পরিবার কল্যাণ সহকারী দিয়ে চলছে এর কার্যক্রম।

 

নিয়মে বলা হয়েছে এসব পরিবার কল্যাণ সহকারীরা নিজ নিজ ইউনিটের এরিয়ার মধ্যে প্রতিটি দম্পত্তির কাছে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কনডম, সুখী বড়ি ও ইনজেকশন পৌঁছে দেবেন। কিন্তু এসব পরিবার কল্যাণ সহকারীরা দায়সারা মাত্র হাতে গুনা দু-একটির নিকট এসব উপকরণ পৌঁছে দিলেও আর সব দম্পত্তিদের মিলে না কাঙ্ক্ষিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone