শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত একজন সফল নিবেদিত প্রাণ সংগীত শিল্পী শ্রী মনিন্দ্র নাথ রায় মনি অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে
লালমনিরহাটে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

লালমনিরহাটে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে রিংকু ও হাসান নামে দুই যুবকের বিরুদ্ধে।

 

রবিবার (৮ নভেম্বর) রাতে এ ঘটনায় হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন ঐ ছাত্রীর বাবা মিলন। এর আগে গত শুক্রবার (৬ নভেম্বর) হাতীবান্ধা উপজেলার পুর্ব বিছনদই এলাকায় এ অপহরণের ঘটনাটি ঘটে। তবে বিষয়টি প্রেম ঘটিত বলে জানা গেছে।

 

অভিযুক্ত রিংকু (২০) হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মায়ানুর রহমানের পুত্র এবং হাসান (২০) একই এলাকার নুর ইসলামের পুত্র। মেয়েটি কেতকীবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

 

অভিযোগ সূত্রে জানা যায়, হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই এলাকার মিলনের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার বাড়ির অদুরে (কেতকীবাড়ী টু ভোটমারী গামী পাকা রাস্তার ধারে) জনৈক গোলাপের মুদির দোকানে খরচ করতে যায়। এমন সময় রিংকু ও হাসান ঐ ছাত্রীকে জোরপূর্বক মুখ চেপে ধরে মোটর সাইকেলে তুলে অপহরণ করে কেতকীবাড়ী হাটের দিকে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী এ ঘটনা দেখে রিংকু ও হাসানকে আটক করতে গেলে তারা দ্রুত মোটর সাইকেল চালিয়ে পালিয়ে যায়।

 

এদিকে ৯ম শ্রেণির ঐ ছাত্রীর পিতা মিলন বলেন, আমার নাবালিকা মেয়েকে অসৎ উদ্দেশ্যে রিংকু অপহরণ করে নিয়ে যায় এবং তাকে সহযোগিতা করে হাসান। ঘটনার পর থেকে মেয়েকে ফিরিয়ে দেয়ার জন্য আমি রিংকুর সাথে মোবাইল ফোনে অনেক অনুরোধ করলেও সে কোন কথা শুনেনি। এছাড়াও আমার মেয়ে বেঁঁচে আছে নাকি তাকে রিংকু মেরে ফেলেছে এবিষয়ে সে কিছুই জানিনা।

 

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল আলম জানান, এ বিষয়ে ছাত্রীর বাবা একটি লিখিত অভিযোগ থানায় জমা দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone