শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ধরলা নদীতে গোসল করতে নেমে দুই সহোদর নিখোঁজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মোকছেদুর রহমান বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষিকা (মহিলা) মোছাঃ পাপিয়া সুলতানা বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভাতিজিকে ঘরে ডেকে এনে ধর্ষণ : অতপর চাচা গ্রেফতার

ভাতিজিকে ঘরে ডেকে এনে ধর্ষণ : অতপর চাচা গ্রেফতার

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নেরর চিনিপাড়া গ্রামে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা এনামুল হক (২৬) এর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এনামুল হককে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের চিনিপাড়ায় নিজ বাড়িতে কিশোরী ভাতিজিকে ঘরে ডেকে এনে ধর্ষণ করেন চাচা এনামুল হক।

জানা যায়, বিকালে ওই কিশোরীর মা ঘাস কাটার জন্য বাড়ির বাইরে গেলে ধর্ষক এনামুল হক তারই আপন ভাতিজিকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। কিছুক্ষণের মধ্যেই ধর্ষণের শিকার ওই কিশোরীর মা ফিরে এসে ধর্ষকের ঘরে আপত্তিকর অবস্থায় দুজনকে দেখলে ধর্ষক পালিয়ে যায়। এরপরে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানায়, এ বিষয়ে একটি ধর্ষণ মামলা করেছেন কিশোরীর মা। এরপর সন্ধ্যায় আসামী ধর্ষক এনামুল হককে একই এলাকার বটতলা বাজারের একটি চায়ের দোকান থেকে আটক করা হয়। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone