শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাঞ্চল্যকর জোনাব আলী হত্যা মামলার ১জন আসামি গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ২৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ ১লক্ষ ৭৬হাজার টাকার জাল নোটসহ আটক-২ ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩দিনব্যাপী জেলা ইজতেমা শুরু ৩দিনের সফরে লালমনিরহাট ও কুড়িগ্রামে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য সড়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার্থীদের পবিত্র কুরআন সবক প্রদান, পাঠ সমাপনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ৮৫হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা এবং মোটর সাইকেলসহ ১জন আটক তিস্তা, ধরলা ও রত্নাইসহ অন্যান্য নদ-নদীগুলোর চরে এখন কৃষকদের সবজি চাষে সবুজ বিপ্লব অপহৃত স্কুল ছাত্রী উদ্ধারসহ প্রধান আসামিকে গ্রেফতার
১৫ বিজিবি’র অভিযানে ২৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

১৫ বিজিবি’র অভিযানে ২৩হাজার ২শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে দিঘলটারী বিওপি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টা ২৫মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী থানার চুলকানির বাজার নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় ইস্কাপ সিরাপ ৫৮টি বোতল জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৩হাজার ২শত টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone