লালমনিরহাটে পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটিস্থ মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেনের বাড়িতে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলার আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় এ পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করেন তিনি।
বায়োগ্যাস পল্লী পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম শিকদার, মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দুলাল হোসেনসহ যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারী, বায়োগ্যাস প্লান্টের উপকারভোগী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের দুড়াকুটি গ্রামের বায়োগ্যাস প্ল্যান্টের উপকারভোগী মোঃ দুলাল হোসেনের প্ল্যান্ট সাইজ ১৫০সিএফটি। যার প্ল্যান্ট নম্বর-৩০।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার ইমপ্যাক্ট-৩য় পর্যায় (২য় সংশোধিত)-শীর্ষক প্রকল্পের কার্য বিবরণীতে বলা হয়, বায়োগ্যাস প্ল্যান্টে প্রশিক্ষণার্থী ১হাজার ৮০জন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের সংখ্যা ১শত ১৬টি। উপকারভোগীর সংখ্যা ৬৭জন। বছরের ঋণ বিতরণের পরিমান ৩৮লক্ষ ৫০হাজার টাকা। ঋণ বিতরনের পরিমান ১কোটি ২০লক্ষ ৬০হাজার টাকা।