শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বর্তমান সরকারের সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি পরিবেশ বান্ধব বায়োগ্যাস পল্লী পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক এমপি সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রকৃতি থেকে ক্রমেই হারিয়ে যেতে বসেছে বেল গাছ শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিজিবি’র অভিযানে ২৮লক্ষ ৯৪হাজার ৫শত টাকার ভারতীয় পণ্য ও মাদক উদ্ধার ফার্মাসিস্ট পরীক্ষায় পাস করানোর আশ্বাসে টাকা আদায়ের অভিযোগ আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার
সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে সিরাত পাঠ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় লালমনিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের নামাটারী (মাঝাপাড়া) এলাকায় দারুল হিকমাহ পাটাগারের উদ্যোগে এ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দারুল হিকমাহ পাঠাগারের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম-এঁর সভাপতিত্বে দারুল হিকমাহ পাঠাগারের সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ মোঃ জামাল হোসাইন-এঁর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন রংপুরের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও আলোচক হাফেজ মাওলানা মোঃ শফিউল আজম। এতে বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা মোঃ আতাউর রহমান হামিদী। প্রধান অতিথি ছিলেন নামাটারী জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আইয়ুব আলী। এতে বিশেষ অতিথিবৃন্দ ছিলেন দারুল হিকমাহ পাঠাগারের উপদেষ্টা ইঞ্জিঃ মোঃ মোস্তাফিজুর রহমান (মিল্টন), মোঃ আমিনুল ইসলাম, মোঃ বয়জার রহমান, মোঃ ওয়াহেদ আলী, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মজিদুল ইসলাম। এ সময় দারুল হিকমাহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, কর্ম ও শিক্ষার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং শিশু-কিশোরদের মধ্যে ইসলামী জ্ঞান ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, এ ধরনের শিক্ষামূলক ও ধর্মীয় আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজে নৈতিকতা, মানবিকতা ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে দারুল হিকমাহ পাঠাগার ভবিষ্যতেও কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone