শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি সীমান্তে ভারতীয় মোটর সাইকেল ও গরু আটক ১শত ২২বোতল ও ৪.৫লিটার খোলা এস্কাফ সিরাপসহ ৬জনকে গ্রেফতার ৪০হাজার ৭শত টাকার ভারতীয় গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল জব্দ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ৮ম শ্রেণির শিক্ষার্থীর ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত যুবসমাজকে নিয়ে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক আলোচনা সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ; ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ পূবালী ব্যাংক পিএলসির ৩দিন ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)র নব-নির্বাচিত কমিটি গঠন
আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

আগামী বছরের নভেম্বরে উদ্বোধন হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ-পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ আগামী ২০২৭ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাট সদর উপজেলায় মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রকল্পের পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হবে। এ জন্য আরও আট থেকে নয় মাস সময় লাগতে পারে।

তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন, তিস্তা ইস্যুতে প্রতিবেশী দেশের সঙ্গে ইতোমধ্যে কারিগরি পর্যায়ে আলোচনা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কারিগরি কমিটি কাজ করছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। অর্থমন্ত্রী দেশে ফিরে এলে এ বিষয়ে অনুমোদন পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস), জাতীয় নদী রক্ষা কমিশনের কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার পরামর্শও নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সব পক্ষের পরামর্শ ও মতামত সমন্বয় করে একটি পূর্ণাঙ্গ ডিপিপি তৈরি করা হবে। কোন পদ্ধতিতে কাজ করলে তিস্তা অববাহিকার মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এ কারণে পরিকল্পনাটি যথাযথভাবে প্রস্তুত করতে আরও আট থেকে নয় মাস সময় লাগবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তার ভাষ্য, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী ও রংপুর—এই পাঁচ জেলার প্রায় তিন কোটি মানুষ এ মেগা প্রকল্পের সুফল পাবেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ও নদীতীরবর্তী এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি তাদের জীবনযাত্রার উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

প্রতিমন্ত্রী বলেন, তিস্তা নদীকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে এ মহাপরিকল্পনা। নদীভাঙন, বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট এবং কৃষি ও জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় পরিকল্পনাটি বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। ফলে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই, ডিপিপি প্রণয়ন এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে স্থানীয় মানুষের আগ্রহও ব্যাপক।

এদিকে লালমনিরহাটের মহেন্দ্রনগর নিষ্কাশন খালের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী খালটি উদ্বোধন করবেন। খালটি চালু হলে এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি সেচ সুবিধা পাবেন। খালের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে। এর মধ্য দিয়ে এলাকায় কৃষি ও পরিবেশের উন্নয়নের পাশাপাশি নতুন লালমনিরহাট গড়ে তোলার পথ উন্মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone