শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নাগলিঙ্গম ফুল ফুটেছে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল অবৈধ সার মজুদ ও পাচারের অভিযোগে জরিমানা, কারাদণ্ড ও ৭০ বস্তা সার জব্দ ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ২৯হাজার ৫শত টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা; বডি অন ক্যামেরাসহ মাঠে পুলিশ বড়বাড়ীতে আরডিআরএস বাংলাদেশের দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিতে মাঠে প্রশাসন ১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত
পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল

পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী চপল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ১নং ভোটমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আরিফুর হোসেন চৌধুরী চপল। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁরা ভোটমারী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

পরিদর্শনকালে মোঃ আরিফুর হোসেন চৌধুরী চপল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। শারদীয় দুর্গাপূজা যেন আনন্দ, উৎসাহ ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের উন্নয়নমূলক উদ্যোগ ও পরিকল্পনার আলোকে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটমারী ইউনিয়নের রাস্তা-ঘাট, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রমের উন্নয়নে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোকসুদার রহমানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শনকালে পূজামণ্ডপের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে পূজা উদ্‌যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone