লালমনিরহাটে নজরুল বর্ষ উৎযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাটের বিদ্যালয় সৌহার্দ্য সম্মেলন কক্ষে কালেক্টরেট কলেজিয়েট স্কুলের আয়োজনে এ পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালেক্টরেট কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক এটিএম রশীদুল আলম প্রামানিক-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট লেডিস ক্লাবের সভাপতি উম্মে জাকিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট লেডিস ক্লাবের সহ-সভাপতি মুনিরা বেগম, মোসাঃ সুমি খাতুন, শাহরিমা জান্নাতি, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসারমনোনীতা দাস, লালমনিরহাট লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক সাঈদা আমির আফসানা। এ সময় কালেক্টরেট কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।