শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক মাচায় লাউ চাষ করে কৃষকেরা লাভবান বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, আসামি শহিদুলের যাবজ্জীবন কারাদণ্ড এসআরবি’র ভ্রাম্যমাণ আদালতে ৩টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৫২হাজার টাকার ভারতীয় জিরা জব্দ ৫৫বছর পেরিয়ে গেলেও লালমনিরহাটের খোরারপুলে সেতু হয়নি ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ১৩হাজার ২০টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে- সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নাশকতার পরিকল্পনাকালে যুবলীগের সহ-সভাপতি আটক

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগপন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও অনলাইনে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগ নেতা মোঃ মজিবর রহমান টুলু (৪৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৩০মিনিটের দিকে লালমনিরহাট জেলা শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ দোকান থেকে তাকে আটক করে বিএনপি নেতাকর্মীরা। পরে তাকে লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক মজিবর রহমান টুলু লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং লালমনিরহাট পৌরসভার নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের পুত্র।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। অনলাইন যোগাযোগের মাধ্যম টেলিগ্রামেও আওয়ামী লীগপন্থীদের একটি গ্রুপের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ করছিলেন। পাশাপাশি গোপন বৈঠকের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছিল- এমন তথ্য জানতে পেরে তারা তাকে আটক করে পুলিশে খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, টুলুকে আটকের পর তার ব্যবহৃত মোবাইল ফোন পরীক্ষা করা হয়। সেখানে টেলিগ্রাম গ্রুপে যোগাযোগ এবং নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মজিবর রহমান টুলুকে আটক করা হয়। এ ঘটনায় টুলুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone