লালমনিরহাটে “রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান নিয়ে ২০২৬-২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় সরকারি বিল/ খাল/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ঐতিহ্যবাহী সুকান দীঘিতে লালমনিরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বাস্তবায়নে এ মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
এছাড়াও রাজপুর ইউনিয়নের রাজপুর বাজার ব্রীজ সংলগ্ন বানিয়ার ঘাট সতী নদীতে লালমনিরহাট জেলা বিএনপি ও লালমনিরহাট জেলা মৎস্যজীবীদলের যৌথ আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়।
মৎস্য পোনা অবমুক্তকরণে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) একেএম মমিনুল হক। এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস, লালমনিরহাট জেলা মৎস্য অফিসার সারোয়ার জামান, লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সাজু পাটোয়ারী, লালমনিরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি বুলু, গোকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাবুর রহমান, সাধারণ সম্পাদক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দেশের আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে সরকারি বিল/ খাল/ প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়।