শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত

লালমনিরহাটে দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করাসহ ৭দফা দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির আয়োজনে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধানের নিকট জেলা প্রশাসক কার্যালয়ে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ৭দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর/ অনুকূলে হস্তান্তর করা হয়।

এর আগে লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) কার্যালয় চত্বরে একই দাবিতে লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে উল্লেখিত ৭দফা দাবির মধ্যে রয়েছে- ১. দলিল রেজিষ্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না। ২. দলিল প্রতি সন্মানিভাতা ৫হাজার টাকা বাস্তবায়ন করতে হবে। ৩. লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবে না এবং দলিল রেজিষ্ট্রি করার জন্য দাখিল দিতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৪. থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না মর্মে প্রজ্ঞাপন জারী করতে হবে। ৫. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্হান নির্মাণ করে দিতে হবে। ৬. যেহেতু পক্ষগণের সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখা/ মুসাবিদা কারক হিসেবে দলিল লেখকদের আসামি করা যাবে না। ৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone