শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩ মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ রত্নাই নদীর সরেয়ারতল ঘাটে ৫৫বছরেও সেতু হয়নি ‎মাদক মুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার বিকল্প নেই-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি গর্ভের শিশুর মৃত্যুর অভিযোগ; হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষককে কুপিয়ে মারাত্মক জখম এবং হত্যার চেষ্টার মূলহোতা গ্রেফতার লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত-৩

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ গুরত্বর আহত হয়েছেন আরও তিনজন। ঘাতক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মোটর সাইকেলের শো-রুমে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

‎শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা-বুড়িমারী জাতীয় মহাসড়কের হাতীবান্ধা উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎​নিহতরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধার বড়খাতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম (৫০), একই উপজেলার সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
‎​
​প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের একটি দ্রুতগামী ট্রাক হাতীবান্ধার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকটি সজোরে চাপা দেয়। ‎​ধাক্কা দেওয়ার পর ট্রাকটি অটোরিকশাটিকে ছেঁচড়ে বেশ কিছুদূর নিয়ে যায় এবং সড়কের পাশে থাকা একটি মোটর সাইকেলের শোরুমে গিয়ে সজোরে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং শো-রুমের ভেতরে থাকা কয়েকটি মোটর সাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।

‎এ সময় অটোরিকশায় থাকা এক নারীসহ অপর তিন যাত্রী গুরত্বর আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
‎​
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone