লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ হারুন-অর-রশীদ।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হারুন-অর-রশীদ পদত্যাগ পত্রে স্বাক্ষর করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
লিখিত পদত্যাগ পত্রে মোঃ হারুন-অর-রশীদ উল্লেখ করেন, আমি মোঃ হারুন-অর-রশীদ, ঘোষণা করছি যে, আমি বাংলাদেশ আওয়ামীলীগ, লালমনিরহাট জেলা শাখার, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলাম। বর্তমানে আমি পারিবারিক কারণে এবং শারীরিকভাবে অসুস্থ্য থাকায় স্বেচ্ছায় স্বজ্ঞানে উক্ত পদ হতে পদত্যাগ করিলাম। আমি আরো ঘোষণা করছি যে, এই মুহুর্ত হতে উক্ত সংগঠনের সঙ্গে আমার আর কোন সম্পর্ক নাই।
