শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টায় লালমনিরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের আয়োজনে এ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পরিবেশ অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন। বক্তব্য রাখেন লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এ.কে.এম. ফজলুল হক প্রমুখ। এ সময় লালমনিরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এর আগে লালমনিরহাটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে লালমনিরহাট জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone