শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
তিস্তার পানি কমলেও বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী হয়ে পড়েছে মানুষ টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ তিস্তার পানি আবারও বিপদসীমার ৭সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত কনফিডেন্স ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত এইচ,এস,সি (বিএমটি) শিক্ষাক্রমে ফাইনাল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত; আশঙ্কাজনক অবস্থা এসআই রুহুল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে “দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই” স্লোগান নিয়ে টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়ার মতিয়ার স্মৃতি মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের আয়োজনে স্বেচ্ছাসেবী তরুণ সংগঠনের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন শক্তিশালী করার এবং দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার অঙ্গীকার করেন।

সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) লালমনিরহাটের সহ-সভাপতি সুপেন্দ্র নাথ দত্ত, ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক হাসিনা মাহবুব, যুগ্ম-আহবায়ক ডাঃ আশিক ইকবাল মিলন, সনাক সদস্য রিয়াজুল হক সরকার প্রমুখ। কর্মশালা বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান ও রংপুর ক্লাস্টারের কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা।

মূল আলোচনায় টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মোঃ আতিকুর রহমান দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসন ও এর উপাদান, সুশাসনের ঘাটতি ও তার প্রভাব, টেকসই উন্নয়ন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগ কৌশল ও করণীয় বিষয়ে আলোকপাত করেন।

কর্মশালায় বক্তাগণ জানান, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হলে সর্বক্ষেত্রে সুশাসনের চর্চা প্রতিষ্ঠা করতে হবে। তরুণরাই আগামীতে নেতৃত্ব দেবে, তাই আলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে আজকের তরুণদেরকেই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া এবং সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় লালমনিরহাটে কর্মরত ২১টি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধ-শতাধিক প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য যে, কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকগণ টেকসই উন্নয়ন অভীষ্ট এবং প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে যার যার সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone