শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন
লালমনিরহাটে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ ক্রিকেট টুর্নামেট-২০২০ অনুষ্ঠিত

লালমনিরহাটে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ ক্রিকেট টুর্নামেট-২০২০ অনুষ্ঠিত

লালমনিরহাট সদর উপজেলার পূর্ব বড়ুয়া তরুণ সংঘের আয়োজনে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ ক্রিকেট টুর্নামেট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৩ অক্টোবর) উপজেলার দক্ষিন ধাইরখাতা মনিরের তেপতি স্পোটিং ক্লাব ও পূর্ব বড়ুয়া বন্ধু একাদশ এর অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিন ধাইরখাতা মনিরের তেপতি স্পোটিং ক্লাব।

পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’র সভাপতি মোঃ সায়হান সৈকত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী জুয়েল, পূর্ব বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল গফুর মন্ডল, বাংলাদেশ আওয়ামীলীগের কুলাঘাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক, মোঃ এমদাদুল হক, পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’র উপদেষ্ঠা মন্ডলির সদস্য, আব্দুল হামিদ, হারুন অর রশিদ, বাংলাদেশ ছাত্রলীগ- লালমনিরহাট জেলার ১নং যুগ্ন সাধারণ সম্পাদক নিশাত রেদওয়ানা সেজুঁতি প্রমুখ।

বক্তব্যে পূর্ব বড়ুয়া তরুণ সংঘ সংগঠনের সভাপতি মোঃ সায়হান সৈকত বলেন, সামাজিক কর্মকান্ড পরিচালনার মধ্যে দিয়েও খেলাধুলা অন্যতম একটি ব্যায়াম ও বিভিন্ন নেশাগ্রস্থ পরিবেশ থেকে দূরে রাখে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone