শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩ ১৫ বিজিবি’র অভিযানে ৪৭হাজার ২শত ৫০টাকার ভারতীয় গাঁজা জব্দ
লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ খ্রি. এর লালমনিরহাট পৌরসভা পর্যায়ে উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে লালমনিরহাট পৌরসভা পর্যায়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে এ দিনব্যাপী নানা ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা জামান-এঁর সভাপতিত্বে পুরস্কার বিতরণ উদ্বোধন করেন লালমনিরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার। বক্তব্য রাখেন লালমনিরহাট সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম, খোঁচাবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী লাকী, পূর্ব সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিমা বেগম, খোর্দ্দ সাপটানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলাদুন্নাহার প্রমুখ। এ সময় লালমনিরহাট পৌরসভার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক মন্ডলী উপস্থিত ছিলেন।

 

পরে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone