শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব
‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘‘নারী অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা ও নিরাপত্তা কতদূর এগুলো?’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৯ মার্চ) বিকাল ৩টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের হাসপাতাল রোডস্থ কাপা ব্রিদার ফাস্টফুড এন্ড বাংলা কুইজিন রেস্তোরাঁয় সমৃদ্ধ লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সমৃদ্ধ লালমনিরহাটের সংগঠক দীপক কুমার রায়-এঁর সভাপতিত্বে গবেষণা কর্মী আলমগীর সুজন-এঁর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আলী রায়হান সরকার। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উত্তর বাংলা কলেজের সহকারী অধ্যাপক ফৌজিয়া দিবা, উদ্যোক্তা ও সমাজকর্মী ন্যান্সি খন্দকার। এ সময় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়েও নারীরা তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা থেকে বঞ্চিত। ধর্ষণ ও নিপীড়নের সংস্কৃতি নারীর অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলছে। ইয়াসমিন থেকে তনু—ধারাবাহিক এই সহিংসতার দায় রাষ্ট্র ও সমাজ এড়াতে পারে না। বক্তারা কেবল দিবস পালনের মধ্যে সীমাবদ্ধ না থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে ক্ষমতার পুরুষতান্ত্রিক কাঠামো এবং বৈষম্যমূলক উত্তরাধিকার আইনের আমূল পরিবর্তনের দাবি জানান।
‎সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎মানবিক সম্পর্ক প্রশ্ন নিয়ে, সম্পত্তি ও উত্তরাধিকার আইন নিয়ে এবং রাষ্ট্রের ক্ষমতাকাঠামোকেও প্রশ্ন করার দাবি ওঠে এই আলোচনা থেকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone