বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে লালমনিরহাট জেলার ৩টি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন লালমনিরহাট রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার প্রাথমিক বে-সরকারি ফলাফল ঘোষণা করেন।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, ৬, লালমনিরহাট-০১ (পাটগ্রাম, হাতীবান্ধা) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী মোঃ হাসান রাজীব প্রধান (ধানের শীষ) প্রতীকে ১লক্ষ ৩৮হাজার ৬শত ৮৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম রাজু (দাঁড়িপাল্লা) প্রতীকে ১লক্ষ ২৯হাজার ৫শত ৭২টি ভোট পেয়েছেন। এদিকে স্বতন্ত্র প্রার্থী শিহাব আহমেদ (ঘোড়া) প্রতীকে ৭হাজার ৯শত ৫৯টি ভোট পেয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ মসিউর রহমান রাঙ্গা (লাঙ্গল) প্রতীকে ৫হাজার ১শত ৫৮টি ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ ফজলুল করিম শাহারিয়ার (হাতপাখা) প্রতীকে ২হাজার ২শত ৪২টি ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল করিম সরকার (মোটর সাইকেল) প্রতীকে ৮শত ৪টি ভোট পেয়েছেন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের প্রার্থী হাবিব মোঃ ফারুক (মটরগাড়ি কার) প্রতীকে ২শত ২৬টি ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী আবু সামা মোঃ রেদওয়ান হক (তালা) প্রতীকে ১শত ৯১টি ভোট পেয়েছেন, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মোঃ শুভ আহমেদ (আনারস) প্রতীকে ১শত ৪৩টি ভোট পেয়েছেন।
১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ) প্রতীকে ১লক্ষ ২৩হাজার ৯শত ৪৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা) প্রতীকে ১লক্ষ ১৭হাজার ২শত ৫২টি ভোট পেয়েছেন। এদিকে জনতার দলের প্রার্থী মোঃ শামীম কামাল (কলম) প্রতীকে ২০হাজার ১শত ২৭টি ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা) প্রতীকে ৬হাজার ৯শত ৩৯টি ভোট পেয়েছেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী (মোটরসাইকেল) প্রতীকে ৩হাজার ৪শত ৯৯টি ভোট পেয়েছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে) প্রতীকে ১হাজার ৮৯টি ভোট পেয়েছেন, জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল) প্রতীকে ৮শত ১০টি ভোট পেয়েছেন।
১৮, লালমনিরহাট-০৩ (লালমনিরহাট সদর) সংসদীয় আসনের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আসাদুল হাবিব দুলু (ধানের শীষ) প্রতীকে ১লক্ষ ৩৯হাজার ৬শত ৫১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ আবু তাহের (দাঁড়িপাল্লা) প্রতীকে ৫৬হাজার ২শত ৪৪টি ভোট পেয়েছেন। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ আমিনুল ইসলাম (হাতপাখা) প্রতীকে ৩হাজার ২শত ৮৩টি ভোট পেয়েছেন, জাতীয় পার্টির প্রার্থী মোঃ জাহিদ হাসান (লাঙ্গল) প্রতীকে ২হাজার ১শত ৫০টি ভোট পেয়েছেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মধু সুদন রায় (কাস্তে) প্রতীকে ৮শত ৬৯টি ভোট পেয়েছেন, গণসংহতি আন্দোলনের দীপক কুমার রায় (মাথাল) প্রতীকে ৪শত ২৯টি ভোট পেয়েছেন।
উল্লেখ্য, লালমনিরহাটের ৩টি সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা খুশি।