শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১

র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১

র‍্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে লালমনিরহাটে মোটর সাইকেলে অভিনব কায়দায় লুকানো ১শতটি বোতল এস্কাফ ও ১শতটি বোতল ফেয়ারডিল জব্দ; ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

‎র‌্যাবের চলমান এই মাদক বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৫মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামস্থ জনৈক শফিউল আলমের বসতবাড়ীর সামনে লালমনিরহাট-রংপুরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে ধৃত আসামির ব্যবহৃত মোটর সাইকেল তল্লাশীকালে মোটর সাইকেলের তেলের ট্যাংকি ও সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১শতটি বোতল এস্কাফ এবং ১শতটি বোতল ফেয়ারডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ২টি মোটর সাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম (৩২) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

‎প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামি দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ক্রয় করে বিশেষ কৌশল ব্যবহার করে রংপুর বিভাগের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছে।

‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামি ও জব্দকৃত আলামতসহ লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

‎উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাবের প্রতিটি সদস্য মাদক মুক্ত সমাজ গড়তে সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone