শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে ‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত “ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ৫জন আসামীসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ স্ত্রী ও সন্তানকে নিয়ে অটোরিকশায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ ‎বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত
১৫ বিজিবি’র অভিযানে ৫জন আসামীসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ

১৫ বিজিবি’র অভিযানে ৫জন আসামীসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ

সীমান্তে লালমনিরহাট (১৫ বিজিবি)’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫জন আসামীসহ বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানিয়েছেন।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান গোয়েন্দা তথ্যভিত্তিক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন বিওপির বিশেষ টহলদল ৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে আসামীসহ বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য ও মোটর সাইকেল জব্দ করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে যে, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করবে। উক্ত তথ্যানুযায়ী, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১৩টা ১৫মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার আব্দুল্লাপুর বাজার নামক স্থানে সন্ধ্যা ১৯:০০ মিনিটে শিংঝাড় বিওপির কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার মানিক কাজী নামক স্থানে এবং সন্ধ্যা ১৯:১৫ মিনিটে কুলাঘাট বিশেষে ক্যাম্পের লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানার কুলাঘাট নামক স্থানে বিজিবি’র টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে নিম্নে বর্ণিত ৫জন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার ধর্মপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ জব্বার আলী (৪০) কে ৪ গ্রাম হিরোইনসহ, ভুরুঙ্গামারী থানার শিংঝাড় গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মোঃ হায়দার আলী (৩১), মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ সজিব (২৫), আবু তালেবের ছেলে মোঃ শেখ ফরিদ (৪০)কে ৫কেজি গাঁজাসহ এবং ফুলবাড়ী থানার বালাতারী গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ অন্তর আলী (২৪) কে ১হাজার ৪শত ৮০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়।

এছাড়াও সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ১৮:৪৫ মিনিটে দৈখাওয়া বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার আমঝোল নামক স্থানে এবং সন্ধ্যা ২১:০০ মিনিটে বনচৌকি বিওপির সুইচগেট নামক স্থানে বিজিবির টহলদল বিশেষ অভিযান পরিচালনাকালীন কতিপয় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় গাঁজা ১০কেজি, ইস্কাপ সিরাপ ৭৫টি বোতল এবং চকৌ সিরাপ ৫২টি বোতল জব্দ করা হয়।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় হিরোইন ৪ গ্রাম, যার সিজার মূল্য ৮হাজার টাকা, পালসার মোটর সাইকেল ১টি, যার সিজার মূল্য ১লক্ষ ৬০হাজার টাকা, ভারতীয় গাঁজা ১৫কেজি, যার সিজার মূল্য ৫২হাজার ৫শত, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটস ১হাজার ৪শত ৮০পিস, যার সিজার মূল্য ২লক্ষ ৯৬হাজার টাকা এবং ভারতীয় নেশা জতীয় সিরাপ ১শত ২৭টি বোতল, যার সিজার মূল্য ৫০হাজার ৮শত টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৫লক্ষ ৬৭হাজার ৩শত টাকা। এছাড়াও মাদক ও চোরাচালান চক্রের সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোন ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone