শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ
লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫.১ কেজি গাঁজাসহ ২জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫.১ কেজি গাঁজাসহ ২জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে র‍্যাব-১৩ এর অভিযানে ৫.১ কেজি গাঁজাসহ ২জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

রোববার (২৫ জানুয়ারি) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এর একটি আভিযানিক দল শনিবার (২৪ জানুয়ারি) রাত ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানাধীন গোকুন্ডা ইউনিয়নের তিস্তা টোল প্লাজা এর সামনে রংপুর-কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনাকালে জামান এন্টারপ্রাইজ এর একটি বাস তল্লাশীকালে নারী র‍্যাব সদস্য দ্বারা শালীনতা বজায় রেখে ধৃত আসামিদের দেহ তল্লাশিকালে শরীরের সাথে সাথে বিশেষ কায়দায় রক্ষিত ৫.১ কেজি গাঁজাসহ ২জন নারী মাদক ব্যবসায়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কান্দিরপাড়া গ্রামের মোঃ লেবনের স্ত্রী মোছাঃ ববিতা (৩৫) ও রিফায়েতপুর ইউনিয়নের চক কৃষ্ণপুর গ্রামের মোঃ ফরমান মন্ডলের স্ত্রী মোছাঃ রুবিয়া খাতুন (৩৬) ‘দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ বিভিন্ন স্থানে অবৈধ মাদক গাঁজা পরিবহন, বিক্রয় ও সরবরাহ করে আসছে। ধৃত আসামিগণ অভিনব সব কৌশল অবলম্বন করে মাদক পরিবহন ও মাদক ব্যবসা পরিচালনা করে থাকে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক ধৃত আসামিদ্বয় ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone