শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম বিসিবির আম্পায়ার্স ডিপার্টমেন্টের সদস্য হলেন আব্দুল্লাহ আল-মাহফুজ এভিন বৃক্ষরোপণ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠিত অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যু জুয়ার প্রতিবাদে হামলার শিকার শিক্ষক আরিফুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, আসামিদের ৭ বাড়িতে ভাংচুর ও আগুন বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২লক্ষ ৫১হাজার টাকার ইয়াবা, ইস্কাপ ও গাঁজা জব্দ দেশের প্রাচীনতম ইমিগ্রেশন মোগলহাট নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার-১ প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, কৃষক দল নেতা গ্রেপ্তার
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান

লালমনিরহাটে নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে লালমনিরহাট সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের যৌথ টিমের অভিযান পরিচালিত হয়েছে।

‎রোববার (২১ ডিসেম্বর) লালমনিরহাট জেলার কয়েকটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করেন উক্ত টিম।

‎এ সময় অনুমোদন ব্যতীত প্রতিষ্ঠান পরিচালনা, অননুমোদিত পদবী ও ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদানের জন্য সদর হাসপাতাল রোডস্থ বগুড়া ক্লিনিক এন্ড নার্সিং হোম কর্তৃপক্ষকে ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন। ক্লিনিকটির যাবতীয় সাইনবোর্ড ও ব্যানার তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।

‎শহরের সাপটানাস্থ বাহাদুর মোড়ে অবস্থিত বিকল্প জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ অননুমোদিতভাবে ফার্মেসি পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক কর্তৃপক্ষকে ৫হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় এক্স-রে মেশিন পরিচালনার প্রয়োজনীয় অনুমোদন না থাকায় হাসপাতালটির এক্সরে কক্ষটি সিলগালা করা হয়।

‎পরিদর্শন কাজে সার্বিক সহযোগিতার জন্য লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতের স্টাফবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশ-কে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone