শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

মাটি খনন করার সময় পরিত্যক্ত বোমা উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাটি খনন করার সময় একটি রকেট লাঞ্চার পরিত্যক্ত বোমা উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জুম্মার পাড়া এলাকার জমিতে মাটি খনন করার সময় এটি উদ্ধার হয়।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৩নং ব্রিজ সংলগ্ন জুম্মার পাড়া এলাকার আবুল হোসেনের জমিতে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মাটি খনন করার সময় একটি রকেট লাঞ্চার পরিত্যক্ত বোমা দেখতে পান এক্সকাভেটর ড্রাইভার। পরে আতঙ্কিত হয়ে এলাকাবাসী দ্রুত স্থানীয় হাতীবান্ধা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রকেট লাঞ্চারটি উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়দের ধারণা এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত রকেট লাঞ্চার।

এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহামুদুন্নবী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা জুম্মার পাড়া এলাকা থেকে একটি রকেট লাঞ্চার উদ্ধার করে, থানায় নিয়ে এসেছি এবং পরবর্তীতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone