শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত র‌্যাব-১৩ এর অভিযানে ১০০ বোতল এস্কাফ ও ১০০ বোতল ফেয়ারডিল জব্দ; গ্রেফতার ১ ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ ও গরু জব্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হচ্ছে ‎মানুষ তোমাদের অনেক দেখেছে এখন বিশ্রামে যাও-লালমনিরহাটের তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে জামায়াত আমীর শফিকুর রহমান ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত “ভাতৃত্বই হোক আমাদের বন্ধন” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য চকো+ জব্দ; ৩জন মাদক কারবারীকে গ্রেফতার

র‍্যাবের অভিযানে মাদকদ্রব্য চকো+ জব্দ; ৩জন মাদক কারবারীকে গ্রেফতার

লালমনিরহাটে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমানে ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য চকো+ জব্দ; ১জন নারীসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর।

 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

মাদক নির্মূলে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১টা ১০মিনিটে র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ী ইউনিয়নের বনচুকি গ্রামের ধৃত ২নং আসামি মোঃ শামীম রহমান এর বসতবাড়ীতে তল্লাশীকালে তার রান্নাঘরে প্লাস্টিকের বস্তার মধ্যে অবস্থিত ৩৫৫ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য চকো+ জব্দসহ মাদক ব্যবসায়ী লালমনিরহাটের হাতীবান্ধা থানার ৬নং ওয়ার্ডের বনচুকি এলাকার মৃত আবু সাঈদের ছেলে মোঃ রাজিব (২৭), মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ শামীম রহমান (৪২), মোঃ শামীম রহমানের স্ত্রী মোছাঃ বিলকিস বেগম (৪০) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেনসিডিল ও ফেনসিডিল জাতীয় অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো।

 

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় হস্থান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

 

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদক মুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone