শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অভিযান সংঘের বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উপলক্ষে পরিবেশ সংরক্ষণে গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ এবং গাঁজা জব্দ সিসিটিভির সামনে ঘুষ গ্রহণ; ৪ পুলিশকে প্রত্যাহার পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই; র‍্যাবের অভিযানে গ্রেফতার-২ যৌতুকের দাবিতে গৃহবধূর ওপর পৈশাচিক অ্যাসিড হামলা; প্রধান আসামি পাষণ্ড স্বামী পলাতক ভক্তি ও উল্লাসে উদযাপিত শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব ‎লালমনিরহাটের প্রবেশদ্বার মিশন মোড় গোলচত্ত্বর তিস্তা নদীর পানি হু হু করে বাড়ছে গণভোট ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন, বিএনপির বিরুদ্ধেও সার্জিসের তোপ কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ

র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইজিবাইক জব্দ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এলাকা হতে ২৭কেজি গাঁজা ও ১টি ইজিবাইক জব্দসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩ সিপিএসসি রংপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটিই জানিয়েছেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

র‌্যাবের চলমান এই মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় র‌্যাব-১৩ সদর কোম্পানী রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ৩নং সিংগিমারী ইউপির দক্ষিণ গড্ডিমারি গ্রামস্থ জনৈক আসাদুলের মনিহারি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের ব্যবহৃত ইজিবাইক তল্লাশীকালে অভিনব কায়দায় লুকানো ২৭কেজি গাঁজা জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম (৪০), পিতা- মৃত ওসমান গণি, সাং- পূর্ব সেন্দুনা, ৮নং ওয়ার্ড সেন্দুনা ইউপি, মোছাঃ রোজিনা খাতুন (৪০), স্বামী- মোঃ ফরিদুল ইসলাম, সাং- দক্ষিণ গুড্ডিমারি, ইউপি- সিংগিমারী, উভয় থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করে।

 

পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone