শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার মোবাইল কোর্টের যৌথ অভিযান ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড লালমনিরহাট যুবদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হাতীবান্ধায় বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যুতে প্রশাসনের শোক ও গভীর সমবেদনা মোগলহাট স্থলবন্দর পুনঃচালুর উদ্যোগ নিতে চাইছে সরকার চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় সহযোগী অধ্যাপক (অবঃ) রেজাউল করিম রেজা-এঁর ইন্তেকাল উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযানে ৩টি ক্লিনিকের জরিমানা

মাদক মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটে রজনী কান্ত অধিকারী (৪৫) নামে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে তাকে ১০হাজার টাকা অর্থদণ্ড এবং দণ্ডিত অর্থ অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ড পাওয়া মাদক কারবারি রজনী কান্ত অধিকারী লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামের মৃত অতুল অধিকারীর ছেলে।

 

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৯ আগস্ট বিকেলে রংপুর র‌্যাব-১৩ এর একটি দল জেসিও-৯১৭৬ ডিএডি মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব কদমা গ্রামে অভিযান চালায়। এ সময় রজনী কান্ত অধিকারীর কাছ থেকে একটি বস্তাভর্তি ৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৯.৩০ লিটার ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ছিল ৯৩হাজার টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি ব্যবহৃত কালো রঙের আইটেল মোবাইল ফোন জব্দ করে র‌্যাব।

 

ঘটনার পর হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আদালত দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ রায় দেন।

 

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাড. কে এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে রজনী কান্ত অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone