শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ গাছে গাছে জাম্বুরা ধরেছে খালেদা জিয়ার হাত ধরেই দেশে শিক্ষার আধুনিকায়নের ভিত্তি রচিত হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নিষিদ্ধ প্রসাধনী জব্দ; ২টি প্রতিষ্ঠানকে ১২হাজার টাকা জরিমানা মোবাইল কোর্টের অভিযানে ৩ মামলায় ২হাজার ৫শত টাকা জরিমানা আদায় আধুনিক কৃষি প্রযুক্তিকে এগিয়ে নিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযানে ২টি ড্রেজার মেশিন ধ্বংস ডাকাতি মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

তিস্তায় পুকুরে ফুটেছে পদ্মফুল

লালমনিরহাটের মুস্তফী হতে তিস্তা বাসস্ট্যান্ড সড়কের পূর্ব পার্শ্বে পুকুরের পানির হালকা ঢেউয়ের তালে তালে মাথা উঁচু করে আছে সাদা-গোলাপী পাঁপড়ির মিশেলে একেকটা পদ্মফুল। তিস্তার পুকুরে পদ্মফুলের এমন অপরূপ সৌন্দর্য এ পথে আসা প্রকৃতি প্রেমিদের মনকে যেন নাড়া দেয়। এ পথে গেলেই উপভোগ করছেন এ অপরুপ সৌন্দর্য। তিস্তা সড়কের পুকুরে চোখে পড়ে এ পদ্মফুলের।

 

এ মনোরম দৃশ্য মনকে প্রফুল্ল করে তোলে। তাই প্রাকৃতিক সৌন্দর্য পিপাষু ও প্রকৃতি প্রেমিদের কাছে নতুন ঠিকানা লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের তিস্তার পদ্ম পুকুর।

 

সাংবাদিক মাসুদ রানা রাশেদ জানান, মোস্তফী হতে তিস্তা রাস্তা দিয়ে যাওয়ার সময় পদ্মফুল দেখি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। তাই ছবি তুলে আনন্দ উপভোগ করেছি।

 

রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী মোছাঃ আইরিন বেগম জানান, অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি লালমনিরহাট। এখানকার নদী-নালা, খালে-বিলে পদ্মফুলের দেখা পাওয়া যায়। মানুষের প্রকৃতি সংরক্ষণের যে তাগিদ তা সত্যিই আকৃষ্ট করে সবাইকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone