শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চাষিরা ‎আনারস চাষে ঝুঁকছেন হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত নির্মাণ শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত এবি ব্যাংক পিএলসি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠিত ভাতিজার পুকুরে পাওয়া গেলো চাচার মরদেহ শ্রীশ্রী শনিদেবের বার্ষিক পূজা অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতা ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী ধানের শীষ ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি এবং ডিজেল তেল জব্দ
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ডাটা এন্ট্রি অপারেটর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ডাটা এন্ট্রি অপারেটর এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লালমনিরহাটে যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক জনাব মোঃ বোরহান রশীদ-এঁর অবসর জনিত বিদায় ও ডাটা এন্ট্রি অপারেটর জনাব এ.কে.এম সাইফুল ইসলাম-এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ জুলাই) সকাল ১১টা ৩০মিনিটে লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের যুব ভবন সম্মেলন কক্ষে যুব পরিবার, যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের উপ-পরিচালক আব্দুল সালাম সিকদার। বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাট জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক (অবসর) মোঃ বোরহান রশীদ, ডাটা এন্ট্রি অপারেটর এ.কে.এম সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর লালমনিরহাটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল সালাম সিকদার বক্তব্যে বলেন, জনাব এ.কে.এম সাইফুল ইসলাম ডাটা এন্ট্রি অপারেটর গত ১ জুন, ২৩ আদিতমারী কার্যালয় হতে এ কার্যালয় যোগদান করেন যোগদানের পর থেকে তিনি তার উপর সরকারী দায়িত্ব শত ভাগ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন, আমি তার অফিয়াল কাজের জন্য খুশি তিনি একজন অনেক দক্ষ কর্মচারী তার হঠাৎ করে বদলি হয় আমিসহ লালমনিরহাট জেলার যুব পরিবার অবাক হয়েছি। আমি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো এ রকম কর্মচারী এ জেলার গৌরব আমি তাঁর মঙ্গল কামনা করছি।

 

পরে বিদায়ী সহকারী পরিচালক ও ডাটা এন্ট্রি অপারেটরকে পুষ্পমাল্য, ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone